ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১ জনে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯০ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন, দক্ষিণের দুই এবং সিটি কর্পোরেশনের বাইরের একজন রয়েছে। এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে যথাক্রমে তিন ও একজনের মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৩৪ জন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৩ ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮১, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৪৬, রাজশাহীতে ৫৯, ময়মনসিংহে ৩৮, রংপুরে দুই এবং সিলেটে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৮ হাজার ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের। ডেঙ্গু ছাড়পত্র পেয়েছেন মোট ৮৪ হাজার ৭২২ জন।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫