০৮ জুলাই, ২০২৪ ১১:৩৮ এএম

বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর শোক

বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ সোমবার (৮ জুলাই) নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে, তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। সেইসেঙ্গ রথযাত্রায় আহত ব্যক্তিদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় গুরুতর আহত হয়ে ভর্তি দুজন রোগীকে দেখতে যান। স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন। 

এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি বগুড়া আর বার্নে চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করব। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে।’ 

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৭ জুলাই হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হ‌য়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক