ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ আসনের সাত বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ শোক জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সততা ও ন্যায়ের প্রতি অবিচল একজন নেতা ছিলেন। তিনি একজন আদর্শিক রাজনীতিবিদের মতই গণমানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বড় মানের রাজনীতিবিদকে হারালো। এ ক্ষতি সহজে পুরণ হবার নয়।’
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রসঙ্গত, মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার যথাক্রমে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে এবং সর্বশেষ ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দক্ষতার সঙ্গে দশম জাতীয় সংসদ থেকেই ডেপুটি স্পীকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
-
২৯ অক্টোবর, ২০২৩
-
০৩ জুন, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২৩
-
৩০ জুন, ২০২২
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
-
০২ ফেব্রুয়ারী, ২০২১