২৯ অক্টোবর, ২০২৩ ০৫:১৪ পিএম

সাবেক মহাপরিচালকের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক

সাবেক মহাপরিচালকের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
আজ রোববার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ জানানো হয়।

এতে বলা হয় ‘স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ আজ রোববার (২৯ অক্টোবর) আনুমানিক দুপুর ১২ টার পর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শোকাভিভূত। আমরা স্বাস্থ্য অধিদপ্তর পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত