এইচ টি ইমামের মৃত্যুতে বিএমএর শোক
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) মৃত্যুতে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মরহুম এইচ টি ইমামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সোয়া একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এইচ টি ইমাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
এইচ টি ইমাম কিডনি, বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবৎ ভূগেছেন। দুই সপ্তাহ ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এইচ টি ইমাম ছিলেন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং ২০১৪ সাল থেকে আমৃত্যু রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে পাকিস্থান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্থানের প্রতি আনুগত্য ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম।
-
২৯ অক্টোবর, ২০২৩
-
০৩ জুন, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২৩
-
৩০ জুন, ২০২২
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
-
০২ ফেব্রুয়ারী, ২০২১