১৪ এপ্রিল, ২০২১ ০৬:০৪ পিএম

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষারিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণ পাড়া) আসনের সংসদ সদস্য  এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গভীর শোক ও দুঃখ প্রাকশ।

মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন প্রকাশ করেছেন।  

এর আগে বিকেল পাঁচটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

এরও আগে গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এই প্রবীণ আইনজীবীকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রীর শোকবার্তা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক