স্যার সলিমুল্লাহ মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) নতুন উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. মো. জাকির হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. মো. জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায় করা হলো। বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে বদলি বা পদায়কৃত কর্মস্থলে যোগদান করবেন।
অধ্যাপক ডা. মো. জাকির হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেলে গ্যাস্ট্রো-লিভার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেলে দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করছেন।
-
২২ এপ্রিল, ২০২৬
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪
-
০৮ এপ্রিল, ২০২৪
-
৩১ অগাস্ট, ২০২৩