৩১ মার্চ, ২০২৩ ০৫:৫২ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রুবীনা ইয়াসমীন

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রুবীনা ইয়াসমীন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। বুধবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দেওয়া হলো। ডা. রুবীনা বদলি ও পদায়নকৃত জায়গায় আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় অষ্টম কর্মদিবসে অপরাহ্নে ‘স্ট্যান্ড রিলিজড’ বলে গণ্য হবেন।

‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সোহরাওয়ার্দী মেডিকেল
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক