৩১ অগাস্ট, ২০২৩ ০২:৩৪ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক সোহেল

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক সোহেল
অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। এর আগে তিনি মুগদা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. সোহেল মাহমুদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সদয় অনুমোদন রয়েছে।

জানতে চাইলে অধ্যাপক ডা. সোহেল মাহমুদ মেডিভয়েসকে বলেন, ‘একদিকে খুব ভালো লাগতেছে, অন্যদিকে দায়িত্ব বেড়ে যাওয়ায় একটু চিন্তিত। সোহরাওয়ার্দী মেডিকেল একটি ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ। এ প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন উপাধ্যক্ষ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক