ডেঙ্গুতে মৃত্যুর ৬৪ শতাংশই শক সিনড্রোমে: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৬ জনের। এদের মাঝে ৬৪ শতাংশ রোগীরই মৃত্যু হয়েছে শক সিনড্রোমে। এই শক সিনড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা সিটি করপোরেশনের বাইরে।
বাংলাদেশের ডেঙ্গুর সার্বিক অবস্থা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, ৬৪ শতাংশ মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিনড্রোম। এছাড়া মৃত্যুর অন্যান্য কারণের মধ্যে রয়েছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে ২৩ শতাংশ, হেমোরোজিক ফিবারে ৯ শতাংশ ও ডেঙ্গুতে আক্রান্ত কোমরবিডিটি রোগী ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটির বাইরে ডেঙ্গু শক সিনড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। অর্থাৎ ঢাকার বাইরে ৭৩ শতাংশ মৃত্যুই হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে। অন্যদিকে ঢাকায় শক সিনড্রোমে মৃত্যু হয়েছে ৬৩ শতাংশের।
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬