মেডিসিনের ২৭ অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: সদ্য অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া মেডিসিন বিভাগে ২৭ চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগের গত ৭ আগস্ট ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৪২.১২.০৪২.২৩.৪৪৫ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত বিশেষজ্ঞ ২৭ চিকিৎসক যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সদয় অনুমোদন রয়েছে।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪