সোহরাওয়ার্দী মেডিকেলের উপাধ্যক্ষকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ডা. রুবীনা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ৮ম কর্মদিবসের মধ্যে স্ট্যান্ট রিলিজ বলে গণ্য হবেন।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।
এর আগে গত ২৯ মার্চ অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪