২৪ মার্চ, ২০২৪ ০৫:২৯ পিএম

কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতির ডাক দিয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

শনিবার (২৩ মার্চ) সংগঠনটির সভাপতি ডা. মাসুমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক ডা. শিপন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘ইন্টার্নি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক একটি যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলনে সম্মিলিত হয়েছেন। যুগের সাথে তাল মিলিয়ে এমন পারিশ্রমিকে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছেন।’

‘এরই পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত মোতাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের’ ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে ২৪ ও ২৫ মার্চ দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হচ্ছে।’

‘সকল ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি কর্মসূচির সাথে একাত্ম হয়ে দাবি আদায়ে সচেষ্ট থাকতে নির্দেশ প্রদান করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এসএএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক