২৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৯ পিএম

জুলাই থেকে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা

জুলাই থেকে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সঙ্গে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, জাতীয় নাগরিক কমিটি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আগামী জানুয়ারি থেকে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণে সবাই সম্মত হোন।

সভায় চিকিৎসকদের পক্ষে আন্দোলনরত সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন, ডা. নুরুন্নবী ও ডা. ইমরান শিকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. মো. আব্দুল আহাদ, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় এক সমাবেশের আয়োজন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। পরে সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৫০ হাজার অথবা সকল সুযোগ-সুবিধাসহ ৯ম গ্রেডের সমমান নির্ধারণের দাবি জানানো হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক