০৭ মার্চ, ২০২৩ ০৩:০৬ পিএম
রাজধানীর তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান
র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, হাসপাতালগুলোর সামনে দালালদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর তিন হাসপাতালে র্যাবের নেতৃত্ব একযোগে চলছে দালাল বিরোধী অভিযান। রাজধানীর তিন হাসপাতাল হলো- শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল।
আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয় বলে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক।
তিনি বলেন, হাসপাতালগুলোর সামনে দালালদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে একযোগে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : দালালবিরোধী অভিযান
-
০৭ মার্চ, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত