অধ্যাপক ডা. দাহারুল ইসলামকে সলিমুল্লাহ মেডিকেলে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. দাহারুল ইসলামকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে পদায়ন করেছে সরকার।
সোমবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৩ জুন ২০২৪ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫