০৬ অক্টোবর, ২০২৪ ০৫:১৭ পিএম

চিকিৎসকদের ভোটে সলিমুল্লাহ মেডিকেলের ইন্টার্ন কো-অর্ডিনেশন কমিটি

চিকিৎসকদের ভোটে সলিমুল্লাহ মেডিকেলের ইন্টার্ন কো-অর্ডিনেশন কমিটি
ডা. শাহরিয়ার হোসাইন সম্রাট ও ডা. মাঈশা তাবাসসুম দিনা।

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্ন চিকিৎসকদের ভোট প্রয়োগের মাধ্যমে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোটের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের ছয়জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

কমিটিতে প্রধান কো-অর্ডিনেটর হিসেবে ডা. শাহরিয়ার হোসাইন সম্রাট ও নির্বাহী কো-অর্ডিনেটর হিসেবে ডা. মাঈশা তাবাসসুম দিনা নির্বাচিত হয়েছে। এ ছাড়া যুগ্ম কো-অর্ডিনেটর পদে ডা. আসমা উল হোসনা তন্নি, সাংগঠনিক কো-অর্ডিনেটর পদে ডা. ফাহিম ফিরোজ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে ডা. ফাতিহাতুল বুশরা ও ব্যবস্থাপনা কো-অর্ডিনেটর পদে ডা. হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচিত ছয় সদস্যের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য মোট ২৭ সদস্য ইন্টার্ন কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, উপদেষ্টা পদে ডা. আল হাসিব, ডা. সিয়াম হোসাইন, ডা. অনিক সিংহ, ডা. আবদুর রহমান, ডা. আমিনা ইসলাম এশা, ডা. ফারজানা ইসলাম অনিকা, ডা. এ এইচ আকাশ ও ডা. সাদিদ আরাফ রেজা। নির্বাহী সদস্য পদে ডা. মিঠুন প্রমাণিক, ডা. কমল কুমার, ডা. সঞ্জিত রয়, ডা. নিয়ামত মুন্সী, ডা. কাজী সাকিবুর রহমান শাওন, ডা. আলিফ রুবাইদা রিমঝিম, ডা. ফৌজিয়া ইসলাম বিথী, ডা. দেবাশিষ ভৌমিক, ডা. তানভীর আনজুম, ডা. আশিকুজ্জামান আকাশ, ডা. রেদওয়ান রিয়াদ ও শরিফ উদ্দিন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এসএসএমসি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক