০৬ অক্টোবর, ২০২৪ ০২:১১ পিএম
আন্দোলনে শহীদদের স্মরণের আয়োজনে অসম্মতি

সোহরাওয়ার্দীর অধ্যক্ষের কার্যালয় অবরোধ শিক্ষার্থীদের

সোহরাওয়ার্দীর অধ্যক্ষের কার্যালয় অবরোধ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ আয়োজনে অসম্মতি প্রকাশ করায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

আজ রোবাবর (৬ অক্টোবর) দুপুরে দিকে তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

জানা গেছে, ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে দুপুরে প্রীতি ভোজ এবং দিন শেষে আলোচনা ও ‘দ্রোহের সন্ধ্যা’ শিরোনামে সংগীতের আয়োজন রয়েছে।

এ আয়োজন ঘিরে অনুমোদন ও দাওয়াত প্রদানের জন্য আজ দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু তিনি তাতে অসম্মতি প্রদান করেন। এতে শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখে।

এর কারণ জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলাম দুপুর ২টা ৮ মিনিটে ফোন দেওয়া হয়। তবে তিনি ফোন ধরেননি। এর পর আড়াইটার দিকে একাধিকবার চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত