২৪ জুন, ২০২৪ ০৯:৪৮ এএম

সলিমুল্লাহ মেডিকেলের প্রথম ব্যাচের ডা. জামাল আর নেই

সলিমুল্লাহ মেডিকেলের প্রথম ব্যাচের ডা. জামাল আর নেই
ডা. জামাল উদ্দিন খলিফা।

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. জামাল উদ্দিন খলিফা।

আজ সোমবার (২৪ জুন) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. জামাল উদ্দিন খলিফা ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। সেইসঙ্গে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

কর্মজীবনে ডা. জামাল উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও পরিচালক (মানব সম্পদ) ছিলেন। এ ছাড়া তিনি ডা. জামাল উদ্দিন ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৩ সালের ১২ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলখানকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. জামাল উদ্দিন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক