১৫ জুলাই, ২০২৪ ০৪:০২ পিএম

সলিমুল্লাহ মেডিকেলে শিশুর শরীরে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

সলিমুল্লাহ মেডিকেলে শিশুর শরীরে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগে আড়াই বছর বয়সী শিশুর শরীরে প্রথমবারের মত কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ককলিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমের আওতায় কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়।

এই অপারেশনে সার্জিক্যাল টিমে ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাফিউল আলম, সরকারি অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার, সরকারি অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম মন্ডল, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম. এম. হাসান আলী।

জানা গেছে, শিশুটি জন্মগত বধিরতায় ভুগছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেলের কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি.জি.এম আকাইদুজ্জামান এবং কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে শিশুটির শরীরে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়।

অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯ টি কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক