শ্রবণ-বাকপ্রতিবন্ধীদের কক্লিয়ার ইমপ্লান্টে বরাদ্দ বাড়ছে: সমাজকল্যাণমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: শ্রবণ-বাকপ্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্লান্টের বরাদ্দ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব শ্রবণ দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সেমিনার ও কক্লিয়ার বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, কক্লিয়ার ইমপ্লান্টের মাধ্যমে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে। তাই এসব শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন বলেই এই কোমলমতি শিশুদের জন্য তিনি ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্ট চালু করেন। ভবিষ্যতে এ বরাদ্দ আরো বাড়ানো হবে। কক্লিয়ার ইমপ্লান্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগ। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি ভূমিকা রাখছে।
বক্তব্যের পরে মন্ত্রী শিশুদের হাতে বরাদ্দপত্র তুলে দেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ প্রমুখ।
-
০৭ অগাস্ট, ২০২২
স্বাভাবিক জীবনে ৬ শতাধিক শিশু
বিএসএমএমইউতে বিনামূল্যে ১০০ শিশুকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রদান