০৭ জুলাই, ২০২৪ ০২:৪৯ পিএম

স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. নেয়ামত, সদস্য সচিব ডা. তানিয়া

স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. নেয়ামত, সদস্য সচিব ডা. তানিয়া
ডা. নেয়ামত হোসেন ও ডা. তানিয়া নাসরিন।

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডা. মোহাম্মদ নেয়ামত হোসেনকে আহ্বায়ক এবং ডা. উম্মে তানিয়া নাসরিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে কমিটি গঠনের প্রেক্ষাপট, আর্থিক ও প্রশাসনিক পরিচালনা পদ্ধতি, পরবর্তী কর্মসূচিসহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েনের সভাপতি গুরুতর অসুস্থ থাকায় নবগঠিত কমিটির সদস্যরা তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। একইসঙ্গে কমিটি সদস্যদের অধিকার রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে কাজ করার ব্যাপারেও দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। পর্যায়ক্রমে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে নতুন কমিটি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন কমিটি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক