২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৮ পিএম

যশোর মেডিকেল আইডিএ’র নতুন কমিটি

যশোর মেডিকেল আইডিএ’র নতুন কমিটি
ডা. ইমাম আল আজম ও ডা. মো. নাঈমুর রহমান নাঈম।

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল) ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের (আইডিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশিদ ও মেডিকেলের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এবিএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইন্টার্ন ডক্টরস আসোসিয়েশন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি এক বছরের (২০২৪-২০২৫) এর জন্য অনুমোদন করা হলো।’

কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. ইমাম আল আজম ও ডা. মো. নাঈমুর রহমান নাঈম। সহ-সভাপতি পদে ডা. মো. মাসুদুর রহমান, ডা.যারীন রোশনী মৌটুসী ও ডা. শাহণূর শাবাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. হাসানুজ্জামান, ডা. জান্নাত আরা ও ডা. প্রণামী পোদ্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ডা. তারেক আল মাহদী তাসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ডা.ইব্রাহিম হোসেন, ডা.জান্নাতুল মুনতাহা ও ডা.মারিয়া আক্তার নিশাত মনোনীত হয়েছেন।

কমিটিতে অর্থ সম্পাদক পদে ডা. সামিয়া ঐশি, দপ্তর  সম্পাদক পদে ডা. পারমিতা নওশীন রাচী, প্রচার সম্পাদক পদে ডা. তাবাসসুম হোসেন তিশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. অন্তু দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. দ্বীপান্বিতা কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ডা. ফাতেমা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ডা. শোয়াইব মোর্শেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ডা. নন্দিতা সাহা রানু, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ডা. সাইমা সিদ্দিকা আনিকা ও রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা.আতিকা তাহসিন রয়েছেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য পদে ডা. হাসনাইন জাভেদ, ডা.হুমায়রা সুলতানা, ডা.কান্তা দাস, ডা.জান্নাতুন নেছা কনক, ডা.অর্পিতা বণিক, ডা.কানিজ ফাতেমা ইমা ও ডা.মুনালিসা মুনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক