০৫ মার্চ, ২০২২ ০৪:৩২ পিএম

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবি

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবি
আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শংকরপুর বটলতায় এ কর্মসূচি পালন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শংকরপুর বটলতায় এ কর্মসূচি পালন করা হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে যশোরের ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যায় বাস্তবায়র করা হোক।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু ও যুগ্ম আহ্বায়ক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুলসহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক