২৭ জুন, ২০২৪ ০৮:৪৯ পিএম

যশোরে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
আজমাইন সাকিব।

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী আজমাইন সাকিব আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক মেডিকেল শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (২৬ জুন) সন্ধ্যা ছয়টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নিজ বাড়িতে আত্মহত্যা করেন সাকিব।

ব্যাচমেটরা জানিয়েছেন, ‘কেন বা কি কারণে আত্মহত্যা করেছেন সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আর সাকিব কারও সঙ্গে তেমন কিছু আলোচনা করতেন না। সাকিব অনেক ভালো ছেলে ছিলেন। তবে পড়াশোনায় কিছুটা দুর্বল ছিলেন এবং একাডেমিক চাপ ছিল।’

সাকিব যশোর মেডিকেলের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আবু হাসনাত মো. আহসান হাবীব।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক