২৭ জুন, ২০২৪ ০৫:২৮ পিএম

নিন্সের যুগ্ম-পরিচালক পদে ফের নিয়োগ পলেন অধ্যাপক বদরুল আলম

নিন্সের যুগ্ম-পরিচালক পদে ফের নিয়োগ পলেন অধ্যাপক বদরুল আলম
অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল।

মেডিভয়েস রিপোর্ট: আগামী তিন বছরের জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) যুগ্ম-পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডলকে আবারও নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডলকে (কোড নম্বর ৩৩৭৪৬) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক কাম অধ্যাপক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, ডা. বদরুল আলমের এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনের অনুলিপিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সিনিয়র সচিব, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিন্স
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক