২৪ মার্চ, ২০২৫ ০৪:১৮ পিএম
নিন্সের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. বশীর আহম্মেদ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নিউরোসার্জন বিভাগের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. বশীর আহম্মেদ খান। রোববার (২৩ মার্চ) এ পদে যোগদান করেন তিনি। এ সময় শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ডা. বশীর আহম্মেদ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে ডা. বশীর আহম্মেদ খান বলেন, ‘আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। নিন্স বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ নিউরোসায়েন্সেস হাসপাতাল। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই, যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
এর আগে গত বছরের আগস্টে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে যোগদান করেন ডা. বশীর আহম্মেদ খান।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
এই বিভাগের সর্বাধিক পঠিত