২৪ মার্চ, ২০২৫ ০৮:৪০ পিএম
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা মিনিট পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্ৰে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসে শূন্য ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
-
২৫ জুলাই, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
এই বিভাগের সর্বাধিক পঠিত