২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:০৩ পিএম

এসআইবির নতুন কমিটি, নেতৃত্বে ডা. কামরুল হুদা ও ডা. রায়হান রাব্বানী

এসআইবির নতুন কমিটি, নেতৃত্বে ডা. কামরুল হুদা ও ডা. রায়হান রাব্বানী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব ইনটেসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) অধ্যাপক এ কে কামরুল হুদাকে সভাপতি ও ডা. রায়হান রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে সোসাইটির প্রথম এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ক্লাবে প্রথম বার্ষিক সভায় এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এনেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।

সভায় সংগঠনের উপস্থিত সদস্যদের ভোটে অধ্যাপক এ কে কামরুল হুদা সভাপতি এবং ডা. রায়হান রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। এ সময় ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ, ১০ সদস্যের নির্বাহী কমিটি এবং ১০ সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইসিইউ সেবার মানোন্নয়নে কাজ করবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক একে কামরুল হুদা সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের আইসিইউ সেবার উন্নয়ন নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা এবং সর্বোচ্চ মানসম্পন্ন নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা। এই কমিটি এক সঙ্গে কাজ করে আমাদের লক্ষ্য অর্জনে অগ্রসর হবে।’

এ দেশের শীর্ষস্থানীয় আইসিইউ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি দেশের আইসিইউ চিকিৎসার উন্নয়নে কাজ করবে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সোসাইটি অব ইনটেসিভিস্ট বাংলাদেশ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত