২৫ মার্চ, ২০২৬ ০৭:৫৮ পিএম

ডক্টরস ক্লাব অব ভৈরবের নতুন কমিটি, সভাপতি ডা. মাসুদ ও সম্পাদক ডা. নজরুল

ডক্টরস ক্লাব অব ভৈরবের নতুন কমিটি, সভাপতি ডা. মাসুদ ও সম্পাদক ডা. নজরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার ভৈরবে শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে গঠিত হয়েছে ‘ডক্টরস ক্লাব অব ভৈরব’ এর নতুন কমিটি। দেশের প্রখ্যাত ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন ডা. আব্দুল্লাহ আল মাসুদ সভাপতি এবং ডা. মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরবের প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক। তিনি নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেন এবং নতুন কমিটির সদস্যদের অভিষেক নিশ্চিত করেন।

নবনির্বাচিত কমিটি আগামী দিনে ভৈরবের জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও অধিকার নিশ্চিতে কাজ করবে বলে জানান। নতুন কমিটির সদস্যরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একযোগভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।

নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. ফারুক, অধ্যাপক ডা. হাবিবুর রহমান, ডা. মির্জা মো. শাহান, ডা. লায়লা আক্তার, ডা. আজিজুল হক স্বপন, ডা. আমিন উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ডা. আবদুল্লাহ আল মারুফ, ডা. এ বি সিদ্দিক, ডা. হাবিবুর রহমান, ডা. ওসমান গণি ও ডা. মিজানুর রহমান কবির।

ডা. আব্দুল্লাহ আল মাসুদ নবগঠিত কমিটির সভাপতি ও ডা. মো. রাজিব মিঞা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ডা. মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ডা. মো. কামরুল হাসানকে সাংগঠনিক সম্পাদক ও ডা. গোলাম হোসেন টুটনকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির দপ্তর সম্পাদক ডা. আব্বাস ভূইয়া এবং সহ-দপ্তর সম্পাদক হলেন ডা. মোস্তাক আহমেদ অপু ও ডা. অনন্ত হোসাইন।

ডক্টরস ক্লাব অব ভৈররের সহ-সভাপতি হয়েছেন ছয়জন। তারা হলেন—অধ্যাপক ডা. মো. সেলিম রেজা, ডা. মাহফুজুর রহমান, ডা. মোশাররফ হোসেন অপু, ডা. মোজাম্মেল হক জুয়েল, ডা. কিশোর কুমার ধর, ডা. মো. আলমগীর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তিনজন। তারা হলেন—ডা. দ্বীন ইসলাম, ডা. এস এম মাহফুজুল ইসলাম (সৌরভ), ডা. আতিক। 

এছাড়া কমিটির অর্থ সম্পাদক ডা. মো. হামীম হায়দার (শৈবাল) এবং সহ-অর্থ সম্পাদক হলেন ডা. ফজলে আহমেদ (শাকিল)। ডা. সোহরাব হোসেন সৌরভ প্রচার সম্পাদক এবং ডা. আদনান বিন ফারুক  হলেন সহ-প্রচার সম্পাদক। 

কমিটিতে স্বাস্থ্য সম্পাদক ও সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন ডা. মো. সোহাগ মিঞা, ডা. আরিফ হানিফ এবং ক্রীড়া সম্পাদক ও সহ-ক্রীড়া সম্পাদক ডা. আশিক হুসাইন, ডা. ওহাব মিঞা।

অন্যান্য সম্পাদকগণ হলেন মহিলা বিষয়ক ডা. তাসনুভা ফারজিন, সাহিত্য বিষয়ক ডা. কামাল আহমেদ, সাংস্কৃতিক ডা. বদরুদ্দোজা সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ডা. দেলোয়ার হোসেন (রবি)।

কমিটির রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) প্রতিনিধিরা হলেন—ডা. মোস্তাফিজুর রহমান রাজু, ডা. ইউসুফ লিমন ও ডা. সাদিয়া রহমান। 

এতে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন—ডা. কামরুন্নাহার শেফালী, ডা. আতিকুর রহমান, ডা. আশিক মাহমুদ, ডা. ইমরান মাহমুদ চৌধুরী, ডা. শান্ত আরিয়ান, ডা. কাউছার আহমেদ (রাজু), ডা. আমির হোসেন আরমান, ডা. তানভীর মাহমুদ ভূইয়া, ডা. উম্মে সালমা নওরিন। 

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত