২৫ মার্চ, ২০২৬ ০৪:০১ পিএম

আহমদ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

আহমদ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অনিয়মের অভিযোগে রাজধানীর চানখারপুলে আহমদ স্পেশালাইজড হসপিটালের নতুন ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় হাসপাতালে অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের আভিযানিক দল।

অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে গিয়ে দেখা যায়, আহমদ স্পেশালাইজড হসপিটালের জেনারেটর এবং অক্সিজেন সিলিন্ডার একই জায়গায় রাখা। এ ছাড়া জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম না রাখার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেডিভয়েসকে জানান, ম্যাজিস্ট্রেট হাসপাতালের জেনারেটর তিন দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন। তারা কিছু সময় নিয়েছেন এবং আগামী এক-দুই দিনের মধ্যেই জেনারেটর সরিয়ে ফেলবেন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে নয়জন রোগী ভর্তি রয়েছেন। কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে সতর্ক করেছে এবং জেনারেটর অপসারণ না করা পর্যন্ত নতুন রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

এ ছাড়া, ঈদের ছুটির কারণে সিটি করপোরেশনের কর্মীরা না আসায় হাসপাতাল কিছুটা অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। তবে আজ তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, তাদের হাসপাতাল মূলত নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), অর্থাৎ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের সেবা প্রদান করে। স্বাস্থ্য মন্ত্রী তাদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত