২৬ মার্চ, ২০২৬ ১১:৪৫ এএম
দৌলতদিয়া ঘাটের পন্টুনে ফেরির ধাক্কা

বাস দুর্ঘটনায় রামেকের জোহরা অন্তি ও স্বামীর মৃত্যু

বাস দুর্ঘটনায় রামেকের জোহরা অন্তি ও স্বামীর মৃত্যু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেলে ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ডেন্টাল ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোহরা অন্তি ও তার স্বামী সৌম্য মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

অন্তি রামেকের বিডিএস ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। জহুরা অন্তির বাড়ি রাজবাড়ির সজ্জনকান্দা গ্রামে। তার পিতা ডা. আব্দুল আলীম।

বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী ‘সোহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মায় পড়ে যায়।

প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ছেড়ে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। এ ছাড়া ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে 'হাসনা হেনা' নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি ওই ঘাটে এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত