২৬ মার্চ, ২০২৬ ১২:২৫ পিএম

চানখারপুলে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চানখারপুলে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর চানখারপুল এলাকায় একাধিক অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতাল, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৫ মার্চ) সকালে অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। অভিযানে আহমদ স্পেশালাইজড হাসপাতাল, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে দেখা যায়, আহমদ স্পেশালাইজড হাসপাতালের জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার একই স্থানে রাখা ছিল, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ছাড়া হাসপাতালে জরুরি বিভাগ ও পোস্ট-অপারেটিভ রুম পায়নি অভিযান পরিচালনাকারী দল।

অন্যদিকে, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, এসব অনিয়মের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক