এইচএসসি: ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত (৪৪ দিন) বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।
বুধবার (৫ জুন) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। এ বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় কেন্দ্রে বেড়েছে ৬৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৮টি।
গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ হবে।
রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৯ অক্টোবর, ২০২৪
-
১৪ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
০৮ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১১ অগাস্ট, ২০২৪
-
১৫ জুন, ২০২৪