০৩ জুন, ২০২৪ ১২:৫৯ পিএম

বিডিএস ২য় পেশাগত পরীক্ষায় শীর্ষে ৩ নারী শিক্ষার্থী

বিডিএস ২য় পেশাগত পরীক্ষায় শীর্ষে ৩ নারী শিক্ষার্থী
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে প্রতীতি প্রীতি প্রজ্ঞা, মেহজাবিন হাসান ঐশী ও মাহবুবা খানম। (ছবি বাঁ দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে শীর্ষ মেধার স্থান দখল করেছেন তিন নারী শিক্ষার্থী।

রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিডিএস সেকেন্ড প্রফেশাল পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) ডি ৫৮তম ব্যাচের শিক্ষার্থী প্রতীতি প্রীতি প্রজ্ঞা ও মেহজাবিন হাসান ঐশী। এ ছাড়া তৃতীয় স্থান অর্জন করেন রাজধানীর সাপ্পোরো ডেন্টাল কলেজের মাহবুবা খানম।

জানা গেছে, সেকেন্ড প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ফার্মাকোলজি (ফার্মাকোলজি ও ডেন্টাল ফার্মাকোলজি) ও প্যাথলজি (প্যাথলজি ও মাইক্রোবায়োলজি)—এই দুটি বিষয় রয়েছে। প্রতীতি প্রীতি প্রজ্ঞা, মেহজাবিন হাসান ঐশী ও মাহবুবা খানম দুটি বিষয়েই বিডিএসের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছেন তাঁরা।

প্রজ্ঞার গ্রামের বাড়ি সিলেট জেলায়। তিনি নগরীর স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। প্রজ্ঞার বাবা একজন ব্যবসায়ী ও মা ব্যাংকার। বাবা-মায়ের একমাত্র সন্তান প্রজ্ঞা। এর আগে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন প্রজ্ঞা। তিনি ২০২০-২১ সেশনের বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৩৯ তম স্থান অর্জন করেন।

মেহজাবিন হাসান ঐশীর গ্রামের সুনামগঞ্জ জেলায়, বেড়ে ওঠা ঢাকায়। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় ঐশী। তাঁর বাবা পেশায় সাংবাদিক ও মা গৃহিনী। ঐশীর বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও ছোট ভাই দশম শ্রেণিতে অধ্যয়নরত।

ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় এক বিষয়ে অনার্স মার্ক পেয়েছিলেন। এছাড়া তিনি ২০২০-২১ সেশনের বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৬১ তম স্থান অর্জন করেন।

মাহবুবা খানমের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলায়। বেড়ে ওঠে গ্রামে। তিন ভাইবোনের মধ্যে মেঝো মাহবুবা। মাহবুবার বাবা রেমিটেন্স যোদ্ধা ছিলেন। তিনি এই বছরের শুরু দিকে মারা যান। তাঁর মা একজন গৃহিনী।

মাহবুবা বি-বাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বি-বাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন । এর আগে তিনি বিডিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল করেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক