বিএসএমএমইউ ভিসি
‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অভ্যাসে পরিবর্তন আনতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগে মানুষের মৃত্যু প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। তিনি বলেছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মানুষের খাদ্য ও জীবনযাত্রার অভ্যাসে পরিবর্তন আনতে হবে।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আজ শনিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডা. দীন মো. নূরুল হক। এর আগে বিএসএমএমইউ ক্যাম্পাসে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ডা. দীন মো. নূরুল হক বলেন, ‘শুধু রাজধানীকেন্দ্রিক নয়, উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে উপজেলা থেকে শুরু করে সমগ্র দেশে। মানুষের খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে। যতটা পারা যায় টেনশনমুক্ত থাকতে হবে, ব্যায়াম করতে হবে, যথাসময়ে ঘুমাতে হবে আর অতিরিক্ত লবণ খাওয়া যাবে না।’
অনেক রোগী অসচেতন থেকে চিকিৎসা বন্ধ করে দেন উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক রোগী বলেন, ডায়াবেটিস-উচ্চ রক্তচাপ ছিল, তা ঠিক হয়ে গেছে; এখন ওষুধ খাচ্ছি না। আসলে এ কথা ঠিক নয়। কারণ তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিন্তু শরীরে রয়ে গেছে। আসলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে দীর্ঘজীবী হওয়া যায়।’
বিএসএমএমইউ ভিসি আরো বলেন, ‘বর্তমানে উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫