ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
১৮ মে, ২০২৪ ০৫:৫৩ পিএম
উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি
সারা বিশ্বে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। বাংলাদেশ মেডিসিন সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের জনসংখ্যার ২৭ শতাংশ বা চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। আবার তাদের মধ্যে ৫৯ শতাংশ জানেনই না যে, তারা এতে ভুগছেন।
উচ্চ রক্তচাপ চোখের রেটিনার রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’।
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি?
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হলো চোখের রেটিনার ক্ষতি (চোখের পিছনের একটি অংশ যেখানে ছবিটি ফোকাস করে) এবং রক্তচাপ বৃদ্ধির কারণে রেটিনাতে রক্ত সঞ্চালনে বাধা পাওয়া।
ঝুঁকিতে যারা রয়েছেন
যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
লক্ষণ
• দৃষ্টিশক্তি হ্রাস
• চোখ ফুলে যাওয়া
• মাথাব্যথার সাথে ডাবল দৃষ্টি
• রেটিনায় রক্তক্ষরণ
জটিলতা
চোখের রগ শুকিয়ে যাওয়া: এটি এমন এক অবস্থা যার ফলে অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে অপটিক নার্ভের ক্ষতির কারণে দৃষ্টিশক্তি হ্রাস পায়।
রেটিনার ধমনী অবরোধ: এটি রেটিনায় রক্ত বহনকারী ছোট ধমনীগুলোর একটিতে এমবোলিজম (অবরোধ) দ্বারা সৃষ্ট হয়।
রেটিনার শিরা অবরোধ: এটি ছোট শিরাগুলোর ব্লকেজের কারণে ঘটে।
ম্যালিগন্যান্ট হাইপারটেনশন: ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হল অত্যধিক উচ্চ রক্তচাপ যা চোখসহ বেশ কিছু ধরণের অঙ্গের ক্ষতি করে।
চিকিৎসা
• জীবনযাত্রার পরিবর্তনের (খাদ্যাভ্যাস, ব্যায়াম) মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
• ওষুধ সেবন।
প্রতিরোধ
• নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া।
• নিয়মিত ব্যায়াম করা।
• সুষম খাদ্য গ্রহণ করা।
• ধূমপান এড়িয়ে চলা।
• দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করা।
• নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
এনএআর/
-
২৩ মে, ২০২৬
-
০৩ মে, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪
-
১০ অগাস্ট, ২০২৪
-
১১ জুলাই, ২০২৪
-
১৮ মে, ২০২৪