ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
১১ জুলাই, ২০২৪ ০৮:০৬ পিএম
বর্ষায় কেন চোখের রোগ হয়?
বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়, এর মধ্যে চোখের রোগ অন্যতম। যেমন—
কনজাংটিভাইটিস
কনজাংটিভা হলো স্বচ্ছ পর্দার ন্যায় অংশ, যা আমাদের চোখের পাতার ভেতরের সাথে বাইরের পৃষ্ঠকে ঢেকে রাখে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে কনজাংটিভাতে প্রদাহ হলে তাকে কনজাংটিভাইটিস বলে। এটি এক ধরনের সংক্রামক রোগ। চোখ লাল হওয়া, চোখ থেকে হলুদ আঠালো পদার্থ বের হওয়া, চোখ থেকে পানি পড়া ও চোখে চুলকানির সাধারণ লক্ষণ।
স্টাই
এটি ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ। বর্ষাকালে সাধারণত চোখে এ রোগটি হয়ে থাকে। আমাদের চোখের পাতার গোড়ার কাছে এক বা একাধিক ছোট গ্রন্থি রয়েছে। বৃষ্টির কারণে চোখে ধুলাবালি বা অন্যান্য পদার্থগুলো এই গ্রন্থিগুলোতে আটকে গিয়ে রোগটি করে থাকে। চোখ লাল হওয়া, চোখে ব্যথা ইত্যাদি এ রোগের প্রাথমিক লক্ষণ।
শুষ্ক চোখ
আমাদের চোখের উপর পানির পাতলা আস্তরণ রয়েছে, যা চোখ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। এই পানি যদি কমে যায়, তাহলে চোখ শুকিয়ে যায়। বর্ষাকালে একটি বেশি দেখা যায়। প্রাথমিক লক্ষণের মধ্যে চোখ জ্বালাপোড়া করা, খচখচ করা, অস্বস্তি ও চোখ দিয়ে পানি পড়া এর অন্যতম লক্ষণ।
কর্নিয়ায় ক্ষত
কর্নিয়া হলো আমাদের চোখের সবচেয়ে সামনের স্বচ্ছ অংশ। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবের সংক্রমণের কারণে কর্নিয়ার ক্ষত হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে বাতাসের আর্দ্রতা ভাইরাসের বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধির জন্য অনুকূল অবস্থা তৈরি করে। চোখ ব্যথা, লাল হওয়া, পানি পড়া ও দৃষ্টিশক্তি কমে যাওয়া এর লক্ষণগুলোর অন্যতম।
চিকিৎসা
১. ভাইরাল সংক্রমণের জন্য সাধারণত বিশ্রাম, ঠাণ্ডা সেক এবং চোখের ড্রপ ব্যবহার করে লক্ষণগুলো উপশম হয়।
২. ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ বা মলম প্রয়োজন হতে পারে।
৩. এলার্জির কারণে চোখটা রোগের জন্য এলার্জির ওষুধ সাহায্য করতে পারে।
প্রতিরোধে করণীয়
- ঘনঘন চোখ ঘষা থেকে বিরত থাকতে হবে।
- নোংরা হাতে চোখ স্পর্শ থেকে বিরত থাকুন।
- ব্যবহার্য রুমাল বা তোয়ালে কারো সাথে শেয়ার করবেন না।
- চোখে সংক্রমণ হলে চোখের মেকআপ এড়িয়ে চলুন।
- ব্যবহার্য কন্টাক্ট লেন্স কারো সাথে শেয়ার করবেন না।
- বাতাস, ধুলোবালির সংস্পর্শে এলে চোখের সুরক্ষা চশমা ব্যবহার করুন।
- বর্ষাকালে সুইমিংপুল ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ সুইমিং পুলের পানি চোখে সংক্রমণ বাড়াতে পারে।
- যে কোনো জলাধারে সাঁতার কাটার সময় সুইমিং গগল বা সাঁতারের চশমা পড়ে নিন।
এসএএইচ/এমইউ
-
২৩ মে, ২০২৬
-
০৩ মে, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪
-
১০ অগাস্ট, ২০২৪
-
১১ জুলাই, ২০২৪
-
১৮ মে, ২০২৪