ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
৩০ অগাস্ট, ২০২৪ ১১:৫২ এএম
বন্যায় চোখের রোগ হলে করণীয়
বন্যায় বিভিন্ন ধরনের চোখের রোগের প্রকোপ বেড়ে যায়। এর মধ্যে কনজাংটিভাইটিস, ইউভাইটিস, স্টাই ও কর্নিয়ার ক্ষত অন্যতম। জেনে নেওয়া যাক এসব রোগের লক্ষণ এবং প্রতিরোধের উপায়—
কনজাংটিভাইটিস
কনজাংটিভা হল স্বচ্ছ পর্দার ন্যায় অংশ যা আমাদের চোখের পাতার ভেতরের সাথে বাইরের পৃষ্ঠকে ঢেকে রাখে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোন কারনে কনজাংটিভাতে প্রদাহ হলে তাকে কনজাংটিভাইটিস বলে। এটি এক ধরনের সংক্রামক রোগ।
লক্ষণ: চোখ লাল হওয়া, চোখ থেকে হলুদ আঠালো পদার্থ বের হওয়া, চোখ থেকে পানি পড়া, চোখে চুলকানি এর সাধারণ লক্ষণ।
ইউভাইটিস
ইউভিয়া (চোখের মধ্যস্তর) এবং তার চারপাশের টিস্যু গুলির প্রদাহকে ইউভাইটিস বলে এটি রোগীর এক বা উভয় চোখকে প্রভাবিত করে। চোখে আঘাত, বিভিন্ন জীবাণু সংক্রমণ, যোজক কলার রোগ ইত্যাদির কারণে এই রোগ হতে পারে।
লক্ষণ: চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি, চোখ লাল হওয়া, আলো সহ্য না হওয়া এ রোগের লক্ষণ।
স্টাই
এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ জনিত রোগ। আমাদের চোখের পাতার গোড়ার কাছে এক বা একাধিক ছোট গ্রন্থি রয়েছে। বন্যার পানির কারণে চোখে ধুলাবালি বা অন্যান্য পদার্থ গুলি এই গ্রন্থিগুলোতে আটকে গিয়ে রোগটি করে থাকে।
লক্ষণ: চোখ লাল হওয়া, চোখে ব্যথা ইত্যাদি এ রোগের প্রাথমিক লক্ষণ।
কর্নিয়ায় ক্ষত
কর্নিয়া হলো আমাদের চোখের সবচেয়ে সামনের স্বচ্ছ অংশ। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবের সংক্রমণের কারণে কর্নিয়ার ক্ষত হয়ে থাকে।
লক্ষণ: চোখ ব্যথা, লাল হওয়া, পানি পড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এর লক্ষণ গুলোর মধ্যে অন্যতম।
প্রতিরোধে করণীয়
- ঘন ঘন চোখ ঘষা থেকে বিরত থাকতে হবে।
- নোংরা হাতে চোখ স্পর্শ থেকে বিরত থাকুন।
- ব্যবহার্য রুমাল বা তোয়ালে কারো সাথে শেয়ার করবেন না।
- চোখে সংক্রমণ হলে চোখের মেকআপ এড়িয়ে চলুন।
- ব্যবহার্য কন্টাক্ট লেন্স কারো সাথে শেয়ার করবেন না।
- বাতাস, ধুলোবালির সংস্পর্শে এলে চোখের সুরক্ষা চশমা ব্যবহার করুন।
- যে কোনো জলাধারে সাঁতার কাটার সময় সুইমিং গগল বা সাঁতারের চশমা পড়ে নিন।
এনএআর/
-
২৪ মে, ২০২৫
-
০৩ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১২ মার্চ, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
০২ জানুয়ারী, ২০২৫
-
০৪ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪