০৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:০০ পিএম

বিশ্ব এইডস দিবসে নর্দান ইউনিভার্সিটির আলোচনা সভা

বিশ্ব এইডস দিবসে নর্দান ইউনিভার্সিটির আলোচনা সভা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। ১ ডিসেম্বর পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি আয়োজিত হয়। এর আগে আয়োজিত হয়েছে সচেতনতামূলক র‌্যালি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি এইডস এবং এইচআইভির বিরুদ্ধে লড়াই করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. (লে. ক.) সরদার মাহমুদ হোসেন বলেন, এইডস ও এইচআইভি প্রতিরোধে একটি জাতীয় অঙ্গীকার প্রয়োজন।

এ সময় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগ ইতোমধ্যেই জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল করিমও বক্তব্য রাখেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নর্দান ইউনিভার্সিটি
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত