ডা. মো. আরমান হোসেন রনি

ডা. মো. আরমান হোসেন রনি

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।


০১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৪ এএম

এইডস আক্রান্ত রোগীর চোখের চিকিৎসা

এইডস আক্রান্ত রোগীর চোখের চিকিৎসা
ছবি: সংগৃহীত

পৃথিবীতে যে কয়েকটি ভাইরাস মানুষের দুশ্চিন্তার কারণ তার একটি হলো এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস)। এই ভাইরাসের মাধ্যমে মরণব্যাধি এইডস বাসা বাঁধে মানব শরীরে। যে রোগে আক্রান্ত হলেই নিশ্চিত মৃত্যু। রোগীর শরীরে সকল রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে রোগীকে ধীরে ধীরে মৃত্যুর পথে ঠেলে দেয় এইডস।

তাই মরণাপন্ন এই রোগ সম্পর্কে পৃথিবীবাসীকে সচেতন করতে প্রতিবছর ১ ডিসেম্বর পালন করা হয় ‘বিশ্ব এইডস দিবস’। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’।

এইচআইভি ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে রক্ত সঞ্চালন, এইচআইভি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুঁই ব্যবহার ও তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে। এ ছাড়া এইচআইভি বহনকারী নারী থেকে গর্ভাবস্থায় ও প্রসবকালীন তার সন্তানের মধ্যে এ ভাইরাস বিস্তার লাভ করতে পারে।

এইডস তখনই হয় যখন এইচআইভি সংক্রমনের কারণে কারো রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এর ক্ষতিকর প্রভাব মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ-প্রত্যঙ্গের ওপর পড়ে।

এইচআইভি বা এইডস সংক্রামিত প্রতি ১০ জন ব্যক্তির মধ্যে সাতজন তাদের চোখের মধ্যে এইচআইভি জটিলতা অনুভব করে। এর মানে হলো, এইচআইভির সঙ্গে বসবাসকারী প্রায় ৭০ শতাংশ মানুষ তাদের চোখে সমস্যা অনুভব করে। এইচআইভি বা এইডস রোগীদের সবচেয়ে বেশি আক্রমণের ব্যাধিটি হলো রেটিনায় রক্তক্ষরণ, যা প্রথমে উল্লেখযোগ্য উপসর্গ সৃষ্টি করতে পারে না, কিন্তু এটি চলমান থাকলে এই চোখের ব্যাধি নিচের উপসর্গগুলো সৃষ্টি করতে পারে

- বিবর্ণদৃষ্টি। 
- চোখে ব্যথা।
- চোখ দিয়ে পানি পড়া। 
- চোখ লাল হওয়া।
- চোখের সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া।

এ ছাড়া চোখের ক্যাপোসি সারকোমা, রেটিনার প্রদাহ, টক্সো প্লাজমা, দূরে ও কাছে কম দেখা, ক্যানডিডা, লিম্ফোমা, রেটিনায় রক্তক্ষরণ, রেটিনা ছিড়ে যাওয়া, চোখের রগ শুকিয়ে যাওয়া, চোখের হারপিস, কর্নিয়ার প্রদাহ, আইরিসের প্রদাহ নামক রোগ হয়ে থাকে।

তাই কেউ যদি এইচআইভি বা এইডস রোগে সংক্রমিত হয়ে থাকে, তবে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত