৩০ অগাস্ট, ২০২৪ ১২:৫২ পিএম

শিশুদের পোলিও টিকা প্রদানের স্বার্থে গাজায় ৩ দিনের যুদ্ধবিরতি

শিশুদের পোলিও টিকা প্রদানের স্বার্থে গাজায় ৩ দিনের যুদ্ধবিরতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গাজা উপত্যকার শিশুদের পোলিও টিকা প্রদান কর্মসূচির স্বার্থে ৩ দিন মোট ৯ ঘণ্টা করে বিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন ভোর ৬টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গাজায় অভিযান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ফিলিস্তিন অঞ্চল বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বছরের পর বছর ধরে জাতিসংঘের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং ডব্লিউএইচও’র যৌথ উদ্যোগে গাজায় টিকাদান কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না বলে জানিয়েছেন রিক পিপারকর্ন।
তিনি বলেন, এবারের কর্মসূচিতে গাজার অন্তত ৯০ শতাংশ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

পোলিও থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে মোট ৪ ডোজ টিকা খাওয়ানো জরুরি। প্রথম ডোজ দিতে হয়ে এক থেকে ২ মাসের মধ্যে এবং শেষ ডোজটি দিতে হয় ৪ থেকে ৬ বছর বয়সে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই মুহূর্তে গাজায় পোলিও টিকা প্রদানের জন্য উপযুক্ত শিশুদের সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজারের বেশি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতিসংঘের কর্মকর্তারা গাজায় টিকাদান কর্মসূচির জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের চাপের মুখে এই মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।

এদিকে গাজায় টিকাদানের জন্য যুদ্ধবিরতি কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির নেতা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুত।

মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এটিকে স্বাগত জানিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামেদ এলমাসরি। এ ছাড়া তিনি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।

গাজায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘের দুই হাজারের বেশি কর্মী প্রস্তুত রয়েছেন। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করা সম্ভব না হলে তাদের অতিরিক্ত সময় দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও