১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:১৬ পিএম

মমেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান

মমেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান
অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ ফেব্রুয়ারি থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।’

জনস্বার্থে জারিকৃত ও রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত