মমেকে রেটিনা ব্লাড ডোনার ক্লাবের কার্যালয় উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেটিনা ব্লাড ডোনার ক্লাবের (আরবিডিসি) স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) হাসপাতালের দ্বিতীয় তলায় এটি উদ্বোধন করা হয়।
মমেক আরবিডিসির পরিচালক এস কে কিবরিয়া বলেন, ‘রেটিনা ব্লাড ডোনার ক্লাব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর্ত-পীড়িত মানুষের সেবা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগনটির কার্যক্রমে গতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মমেক শাখার সভাপতি ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম, সহ-সভাপতি ও নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামিউল আলম সিদ্দিকী, সেক্রেটারি ডা. মো. তরিকুল হাসানসহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস, উপ-পরিচালক ডা. জাকিউল হক ও সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন আহমদের অনুমতিতে প্রশাসনিক কার্যালয় বুঝে পায় আরবিডিসি।
২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘রক্তের বন্ধনে গড়ি নতুন সমাজ’ স্লোগানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে মমেক রেটিনা ব্লাড ডোনার ক্লাব। ইতোপূর্বে বিভিন্ন জাতীয় দিবসে হেলথ ক্যাম্পেইন, ব্লাড গ্রুপিং, ভ্যাকসিনেশনসহ ফার্স্ট এইডের ব্যবস্থা করেছে সংগঠনটি।
এসআইএস/এনএআর/
-
২১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ জানুয়ারী, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১২ জুলাই, ২০২৩
মানবিক চিকিৎসক মহসীনের অভানীয় সাফল্য
মমেকে ১ দিনে সাত রোগীসহ ১০৭ জনের এনজিওপ্লাস্টি
-
০৬ নভেম্বর, ২০২২
-
৩১ অক্টোবর, ২০২২
-
৩০ জানুয়ারী, ২০২২
-
২১ অক্টোবর, ২০২১