২৬ জুন, ২০২৬ ০৩:২০ পিএম

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (২৬ জুন) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটির বয়স তিন মাস পাঁচ দিন। গত ১৯ জুন হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯১ জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক