২৬ জুন, ২০২৬ ০৪:০১ পিএম

ভেনেজুয়েলায় প্রাণঘাতি ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় প্রাণঘাতি ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় এই শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত এই ভূমিকম্পে এত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্য থেকে যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তারেক রহমান আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা সরকারের প্রতি সমবেদনা জানিয়ে এই দুর্যোগ মোকাবিলায় দেশটির জন্য শক্তি, দৃঢ়তা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

গত বুধবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চার মিনিটের দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দু’টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএ’র তথ্যমতে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক দুই এবং সাত দশমিক পাঁচ।

এ দিকে শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৩৫ এ দাঁড়িয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত মানুষের সংখ্যা দেড় হাজারের বেশি। ধ্বসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিত ব্যক্তিদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক