এমমেড কোর্সের মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২৪ সেশনের এমমেড কোর্সের মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এমমেড কোর্সের প্রথম অংশের মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে এবং সকল পরীক্ষা সেন্টার অব মেডিকেল এডুকেশন (সিএমই)-ভেন্যুতে হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫