বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজের এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২৪ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটে জুলাই ২০২৪ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২৪।’
এতে বলা আরও হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে।
ভর্তি ফি ও প্রদানের নিয়ম
প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ অ্যাকাউন্টে সাত হাজার টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। পরে প্রার্থীরা ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১১:৫০ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। স্ব স্ব দরখাস্তের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ৪ মার্চ থেকে ৮ মার্চ সকাল ৮.৩০ পর্যন্ত অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫