২২ জানুয়ারী, ২০২৪ ০৩:৪৫ পিএম
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা

ইউএইচএন্ডএফপিও ফোরামের কর্মসূচিতে বিএমএর একাত্মতা

ইউএইচএন্ডএফপিও ফোরামের কর্মসূচিতে বিএমএর একাত্মতা
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এ ঘটনাকে কেন্দ্র করে ইউএইচএন্ডএফপিও ফোরাম কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করছে সংগঠনটি।

আজ সোমবার (২২ জানুয়ারি) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান।

এতে বলা হয়, ‘সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর অনাকাংখিত হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্চিত করা, ডিউটিকালীন সময়ে সরকারি কাজে বাধা প্রদান ও হাসপাতালে ত্রাসের সৃষ্টি করে অন্যান্য রোগীদের মাঝে আতংক তৈরী করার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করার দাবি জানায় বিএমএ।’

এতে আরও বলা হয়, ‘দেশের সকল চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল  নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছে বিএমএ। কর্মক্ষেত্রে চিকিৎসক নিপিড়ন ও চিকিৎসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনারোধে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবী হলেও প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তা হচ্ছে না। এসকল অনাকাংখিত ও অনভিপ্রেত ঘটনা ক্রমঅগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। উক্ত ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি প্রদান এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে উদ্ভত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।’

এ ঘটনাকে কেন্দ্র করে ইউএইচএন্ডএফপিও ফোরাম কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর প্রতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন একাত্মতা প্রকাশ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক