ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশনের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন
মেডিভয়েস রিপোর্ট: সফল ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশনের বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেলের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান (দুলাল) ও সদস্য সচিব ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান (সজীব) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।
সভায় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশনের ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় আলোচনা করা হবে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, পৃথিবীতে অঙ্গ বিকল রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চক্ষু, কিডনি, লিভার, হার্ট, ফুসফুস ও অগ্নাশয় জাতীয় জীবন রক্ষাকারী অঙ্গসমূহ বিকল হয়ে গেলে একজন মানুষের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হয় না। এ ধরনের রোগে সাময়িক নানাবিধ চিকিৎসা থাকলেও মূল চিকিৎসা হল অঙ্গ প্রতিস্থাপন করা। একজন জীবিত ব্যক্তি যদি দেশের আইন অনুযায়ী সকল পরীক্ষা-নিরীক্ষা করে তার কোন নিকটাত্মীয়কে অঙ্গ দান করেন, তবেই কেবল সেই রোগীর পক্ষে বেঁচে থাকা সম্ভব হতে পারে।
ক্যাডাভেরিক ডোনেশনে লক্ষ মানুষের জীবন
বিগত কয়েক দশক ধরে সারা পৃথিবীতে অঙ্গদানের ক্ষেত্রে একটি বিকল্প পদ্ধতি গড়ে উঠেছে, যার নাম ক্যাডাভেরিক অর্গান ডোনেশন এন্ড ট্রান্সপ্লান্টেশন পদ্ধতি। বিগত পঞ্চাশের দশক থেকে ইউরোপ-আমেরিকায় এ পদ্ধতি প্রচলিত আছে, যার মাধ্যমে অগণিত মানুষের জীবন রক্ষা করার প্রচেষ্টা চলমান আছে। এ পদ্ধতিতে একজন ব্রেইন ডেথ রোগীকে শনাক্ত করা হয়, যার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। কোনো প্রকার চিকিৎসাতেই এ ধরনের রোগী আর সুস্থ হতে পারেন না। তাই ব্রেইন ডেথ শনাক্ত হবার পরে তাদের পরিবারের সম্মতিতে এই রোগীদের মৃত্যুর পূর্বেই তাদের কতিপয় জীবন রক্ষাকারী অঙ্গ সংগ্রহ করে সেই অঙ্গ তখন এক বা একাধিক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এ প্রক্রিয়ায় একজন মৃত্যুপথযাত্রী রোগীর মাধ্যমে একাধিক অসুস্থ রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এ প্রক্রিয়ার সফল প্রয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যাচ্ছে।
এএনএম/
-
২৬ জানুয়ারী, ২০২৪
-
১৭ জানুয়ারী, ২০২৪
-
২২ সেপ্টেম্বর, ২০২২